IQ Test (Bengali)
সকালবেলা বসের রুমে হন্তদন্ত হয়ে ঢুকলেন বদি। বললেন, ‘বস! গতকাল রাতে অফিসে ঘুমানোর সময় আমি একটা ভয়ংকর স্বপ্ন দেখেছি। দেখলাম, অফিসের ভেতর একটা টাইম বোমা লুকানো আছে। ঠিক দুপুর দুইটায় বোমটা ফাটবে।’
শুনে বস পুলিশে খবর দিলেন। পুলিশ এল। সত্যিই অফিসের ভেতর বোম পাওয়া গেল। পুলিশ বোমটা নিষ্ক্রিয় করার পর সবাই হাঁফ ছেড়ে বাঁচল।
কিন্তু এর কিছুক্ষণ পরই বস বদিকে চাকরি থেকে বরখাস্ত করলেন! কেন বলো তো?
আমাদেরকে আপনার মন্তব্য জানাতে এখনি কমেন্ট করুন।

No comments